
নিউইয়র্কে গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাতে জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হন মোমেন সরকার এবং সাধারণ সম্পাদক মনোনীত হন ইবনে আলী। এ সময় উপস্থিত ছিলেন জালাল সরকার ও শামসুদ্দিনসহ সংগঠনের নেতারা।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমেদ, বেলাল সরকার, আসাদুজ্জামান বকসী, জহিরুল হক, সেলিম, মাহাবুব বকসী ও আমিনুল ইসলাম বকসী। আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান ভূইয়া শাহীন, চাঁন মিয়া, কবির হোসেন, মশিউর আহমেদ, ওলী উল্লাহ, পিন্টু, লুতফর নাহার, মাসুদ বকসী, মো. সম্রাট, সামিউল আলম বকসী ও সুলতান আহমেদ।
উপদেষ্টা জহিরুল হকের পরিচালনায় সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি মোমেন সরকার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা আমাদের কমিউনিটিকে এগিয়ে নিতে চাই।’