
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) প্রতিষ্ঠিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘আল মামুর’ স্কুলের ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত ট্রাস্টিবোর্ড সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান প্রতিষ্ঠানটির লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেএমসির অন্যতম পরিচালক ইমাম শামসী আলী।
নবনির্বাচিত ট্রাস্টিবোর্ডের ১১ সদস্য হলেন— ডা. সাঈদা কুদশিয়া বানু, অ্যাটর্নি খাজা মিজান হাসান, ডা. নাজমুল এইচ খান, ড. মহসীন পাটোয়ারী, সামিউর রব, ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান তুহিন, ফার্মাসিস্ট মোহাম্মদ রাশেদ রানা, নাঈম রহমান, মোহাম্মদ সাদিক (সিপিএ), মোহাম্মদ সাব্বির তাহের ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। বিশিষ্ট শিক্ষাবিদ ড. মহসীন পাটোয়ারী এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে জেএমসির সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, ট্রাস্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান ফার্মাসিস্ট হালিম চৌধুরী, সাবেক সহসভাপতি ডা. কামাল আহমেদ, ইমাম শামসী আলী, আল মামুর স্কুলের প্রিন্সিপাল আতিয়া পাশা ও ভাইস প্রিন্সিপাল ড. নাজাত আমীর শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও স্কুল পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জেএমসির সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ারসহ জেএমসি ও আল মামুর স্কুলের বর্তমান ও সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।