
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেবের (রহ.) ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ শরিফুর রহমান কাউসার।
সংগঠনের আহ্বায়ক আবু সাঈদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মজিবুর রহমান সুফির সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কারী সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, বিশিষ্ট সংগঠক আব্দুল আলিম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ. জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল আহমদসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজ মিয়াসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
মিলাদ মাহফিলে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাওছার আহমদ কয়েছ, মাওলানা মইনুল ইসলাম, মাহমুদ আলী আনসারী, নোমান আহমদ সুমন ও হাফেজ আব্দুল আলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম ফরিদ মিয়ার রুহের মাগফিরাত এবং অসুস্থ মজিবুর রহমান সুফির দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ সেলিম।