২৩ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

ফিচার ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৬, ২২:১৯

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসে স্থান পায় মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ, প্রথম, স্মরণীয় কিংবা আশীর্বাদ–অভিশাপ হয়ে থাকা নানা ঘটনা। বিভিন্ন প্রয়োজনে মানুষ জানতে চায় এসব দিনের কথা।
আজ শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৫৬ – চীনের সানসি প্রদেশে বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়।
১৫৭০ – স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন শাসক আর্ল অব মোর খুন হন।
১৯১৩ – তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন এবং শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯১৯ – বেনিতো মুসোলিনি ইতালির ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
১৯২০ – ভারতীয় উপমহাদেশে বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৯২২ – কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো ডায়াবেটিস আক্রান্ত রোগীকে কৃত্রিম ইনসুলিন প্রদান করা হয়।
১৯৪৩ – ব্রিটিশ বাহিনী ত্রিপোলি দখল করে নেয়।
১৯৫০ – ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দেসকে নিজেদের রাজধানী ঘোষণা করে।
১৯৬৪ – ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়।
১৯৬৭ – সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৬৮ – নিজ জলসীমায় গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জাহাজ ইউএসএস পিউব্লো আটক করে।
১৯৭৯ – ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার দেশটির বিমানবন্দরগুলো বন্ধের নির্দেশ দেন।
১৯৮৯ – সোভিয়েত তাজাখস্তানে ভয়াবহ ভূমিকম্পে চৌদ্দ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
১৯৯২ – এল সালভেদরের পার্লামেন্ট গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা দিয়ে বিল পাস করে।
১৯৯৬ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন হত্যাকাণ্ডে অভিযুক্ত ইগল আমির আদালতে স্বীকারোক্তি দেন।
১৯৯৭ – যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্টেট নিযুক্ত হন।
২০০১ – বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
২০০২ – পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

জন্ম
১৭১৯ – ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন।
১৭৫২ – ইতালীয় পিয়ানোবাদক ও সুরকার মুযিও ক্লেমেন্টি।
১৭৮৩ – ফরাসি ঔপন্যাসিক স্তাঁদাল।
১৮২৩ – শিক্ষাবিদ ও সমাজসংস্কারক প্যারীচরণ সরকার।
১৮৬২ – জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট।
১৮৭৬ – নোবেলজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস।
১৮৯১ – ইতালীয় মার্কসবাদী চিন্তাবিদ আন্তোনিও গ্রামসি।
১৮৯৭ – ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু।
১৮৯৮ – সোভিয়েত চলচ্চিত্র পরিচালক সের্গে আইজেনস্টাইন।
১৯০৭ – নোবেলজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া।
১৯১৫ – নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস।
১৯১৮ – নোবেলজয়ী প্রাণরসায়নবিদ গারট্রুড বি. এলিওন।
১৯২৯ – নোবেলজয়ী রসায়নবিদ জন চার্লস পোলানি।
১৯৩০ – নোবেলজয়ী কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট।
১৯৪২ – বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক নায়ক রাজ রাজ্জাক।
১৯৪৭ – ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী।
১৯৫০ – আমেরিকান অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন।
১৯৫২ – দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওমর হেনরি।
১৯৬৪ – গায়ানার ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও।
১৯৭১ – নিউজিল্যান্ডের উইকেটকিপার এডাম প্যারোরে।
১৯৭৭ – পাঞ্জাবি সংগীতশিল্পী কমল হীর।
১৯৮৪ – ডাচ ফুটবলার আর্ইয়েন রবেন।

মৃত্যু
১০০২ – রোমান সম্রাট তৃতীয় অটো।
১৮০৬ – ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট।
১৮৫৯ – কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৯০৯ – কবি নবীনচন্দ্র সেন।
১৯৪৪ – রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।
১৯৫৬ – পরিচালক আলেকজান্ডার কোর্ডা।
১৯৭৬ – মার্কিন কৃষ্ণাঙ্গ শিল্পী ও গায়ক পল রোবসন।
১৯৮৩ – ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক।
১৯৮৯ – স্পেনীয় চিত্রশিল্পী সালভাদর দালি।
২০০৩ – আমেরিকান অভিনেত্রী ও গায়িকা নিল কার্টার।
২০১২ – বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা অমল বোস।
২০১৫ – সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।