
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সংগঠনের এক যৌথ সভায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এই ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় উপস্থিত নতুন ট্রাস্টিদের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও উপদেষ্টারা ফুল দিয়ে বরণ করে নেন।
নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন— এ কে এম শহিদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশরাফ ও আবুল কালাম।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই ট্রাস্টি বোর্ড আগামী জুলাই থেকে জুন ২০৩০ পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। নতুন ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্য থেকে একজন চেয়ারম্যান মনোনীত করবেন।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এস এম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই যৌথ সভায় বক্তব্য দেন— নবনির্বাচিত ট্রাস্টি সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার ও খোকন মোশারফ।
এছাড়াও সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহআলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মালেক খান; কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ এবং সদস্য মাহমুদুল হক প্রমুখ।
যৌথ সভায় বক্তারা বাংলাদেশ সেমেট্রি কার্যক্রমের মূল্যায়ন এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়েও উপস্থিত সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।