যুক্তরাজ‍্যে বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নববর্ষ ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ০৪ জুন ২০২৬, ১২:৫০

ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে গত সোমবার পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়া। 
আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর ও সহ-সাধারণ সম্পাদক হেনা বেগম।
সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় পাল।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে বিজয়ী ১০ জন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া কাউন্সিলরদের মধ্যে ছিলেন- আমিনা আলী, মিনারা বেগম, জ্যোৎস্না ইসলাম, সাইদা চৌধুরী, মেহেদী হাসান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন তন্বী ও আবুল মনসুর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আহবাব হোসেন, উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন, উপদেষ্টা শাহেদ আলী, সহ-সভাপতি শাহিন মোস্তফা, সহ-সভাপতি হাফসা ইসলাম, কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী এবং হেনা বেগম।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সাদমান সাজিদ খান, আব্দুস শুকুর, সৈয়দা নাসিমা কুইন, জিয়াউর রহমান সাকলাইন, নাজমুল চৌধুরী, মুজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শিশু শিল্পী স্নিগ্ধ রায় ও কাজী আয়ান।
কবিতা আবৃত্তি করেন ফখরুল আম্বিয়া, হাফসা নুর, জ্যোতি সিদ্দিকা, ধনঞ্জয় পাল ও বাদল রহমান প্রমুখ। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা।
বাংলা নববর্ষ ও ঈদকে ঘিরে আয়োজিত এই মিলনমেলা প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।