বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার

ডেস্ক রিপোর্ট
  ০৮ মার্চ ২০২৬, ১৫:৪৭


বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত (কেরাত) প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ব্রঙ্কসের স্থানীয় গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন শেখ আলী আহাদ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আয়োজিত এ ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত ও গজল পরিবেশন করেন শহিদুল ইসলাম, এম এ নাসির, রায়হান পারভেজ ও কবি জালাল উদ্দিন রুমি। পরে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত পরিবেশন করেন প্রতিযোগীরা।
কেরাত প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপে প্রথম হয় আসফিয়া আয়েশা, দ্বিতীয় অর্শি রেজিয়া এবং তৃতীয় সামিয়া হাকিম। বালকদের ৬–৯ বছর গ্রুপে প্রথম হয় তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় তালহা মোহাম্মদ সাদেক এবং তৃতীয় মোহাম্মদ আয়ান।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টার ব্রঙ্কসের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাদি জালালী এবং বাংলাবাজার ইসলামিক সেন্টারের শিক্ষক হাফেজ জুবায়ের আহমদ রাজু।
ইফতার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ বলেন, বৈরী আবহাওয়া সত্ত্বেও সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করেছে। তিনি প্রতিযোগী, অতিথি, স্পন্সর ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কামাল উদ্দিন, খবির উদ্দিন ভূঁইয়া ও সামাদ মিয়া জাকেরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মাহবু আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি লোকমান হোসেন লুকু, ভারপ্রাপ্ত সম্পাদক রোকন হাকিম, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারি, সিপিএ জাকির হোসেন চৌধুরী ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলীসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠান সফল করতে আয়োজক কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন মহিবুল হক। প্রধান সমন্বয়কারী ছিলেন নাজমুল ইসলাম রাসেল। এছাড়া সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাকুর রহমান লিটন, হুমায়ন কবীর সোহেল ও আশফাকুল হক চৌধুরী।

কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সানা উল্লাহ, কবি আবু তাহের চৌধুরী, কবি সুধাংশু কুমার মণ্ডল, জামাল হোসেন, নাসির উদ্দিন চিনু, রেজাউল করিম, মোক্তার আহমেদ ও তৌহিদ আহমেদ। মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, জহিরুল হক ও রোকন আহমেদ।