আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন 

ডেস্ক রিপোর্ট
  ১১ মার্চ ২০২৬, ১৫:১৪

আটলান্টিক গত ৮ মার্চ রবিবার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫১তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এগ হারবার সিটির একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত নেতা, কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান। দলের অগ্রযাত্রায় প্রশংসনীয় অবদান রাখায় তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন।
কনভেনশনে আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে কংগ্রেসম্যানসহ বিভিন্ন পদে দলীয় সম্ভাব্য প্রার্থীরাও বক্তব্য দেন।
কনভেনশনে দক্ষিণ এশীয়-আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা সুব্রত চৌধুরী, সৈয়দ শহীদ ও নাসির শেখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির কাউন্সিলম্যান অ্যারন রেনডলফ, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যান্ট মেন্ডি ডেইস চ্যাপম্যান, জেফ ডরসি প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।