কুইন্সে ঊনবাঙালের একুশের আয়োজন

ডেস্ক রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯

নিউইয়র্কের কুইন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে কুইন্সভিত্তিক সংগঠন ঊনবাঙাল। ১৪ ফেব্রুয়ারি কুইন্স সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির প্রধান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘উচ্চারণে মাতৃভাষার বিভাষ’ শীর্ষক এ অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারি রোজার দিনে পড়ায় এক সপ্তাহ আগেই আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে অমর ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে। এরপর দলীয় ও একক সঙ্গীতে একুশের আবহ তৈরি করেন মিতা হোসেন, মুক্তি জহির, বুলা আফরোজ, মোহাম্মদ শানু, সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, রেণু রোজা, মুন্না চৌধুরী, রওশন হক, শামীমা শাম্মী, শাহীনূর নদী, আবিদা সুলতানা, দেলোয়ারা কামাল, চমক ইসলাম ও দানিয়েল ইসলাম।
পরবর্তী পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন রওশন হক, দেওয়ান নাসের রাজা, শাহীনূর নদী, নূরুল মোস্তফা রইসী, সানী, নজরুল ইসলাম, রেণু রোজা, শেলী জামান খান ও মিতা হোসেন। বিখ্যাত কবিদের কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন আহসান হাবিব, মোহাম্মদ শানু, এম এ সাদিক, সুমন শামসুদ্দিন, শামীমা শাম্মী, মুক্তি জহির ও মুন্না চৌধুরী।
মিতা হোসেন রচিত ও শামীমা শাম্মী পরিচালিত নাটিকা ‘গল্পের একুশে ফেব্রুয়ারি’ মঞ্চস্থ হয়। এতে শিশুশিল্পী আরহাম গল্পের ভূমিকায়, সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল শিক্ষক এবং চমক ইসলাম মায়ের চরিত্রে অভিনয় করেন।
শেষ পর্বে কবি কাজী জহিরুল ইসলাম তাঁর একক কবিতা পাঠ ‘মহাকালের ঘড়ি’ পরিবেশন করেন।
শুদ্ধ শিল্পচর্চার ব্রত নিয়ে ২০১২ সাল থেকে কুইন্সে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কাজ করে যাচ্ছে ঊনবাঙাল।