
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পবিত্র রমজানের তাৎপর্য উদযাপনের লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলস। ১ মার্চ রোববার সন্ধ্যায় কুইন্সের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল। তিনি দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন। বক্তব্যে তিনি বলেন, “আমাদের অনেক গ্রাহক বহু বছর ধরে আমাদের সঙ্গে আছেন; এখন তাদের সন্তানরাও আমাদের সেবা গ্রহণ করছেন। আমরা সবসময় সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, বাংলা ট্রাভেলস বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে, যা প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন। তিনি বলেন, “ভারতীয় উপমহাদেশভিত্তিক ট্রাভেল ব্যবসার বড় অংশ প্রতিবেশী দেশের প্রতিনিধিদের হাতে থাকলেও আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের অকুণ্ঠ সমর্থনের কারণে।”
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, বাংলা ট্রাভেলস তাদের কাছে কেবল একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবারের মতো। তাদের সেবার মান উন্নত এবং গ্রাহক-কেন্দ্রিক। ভ্রমণ-সংক্রান্ত টিকিট বুকিং ও সার্ভিসে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের কার্যক্রম আরও আধুনিক ও মানসম্পন্ন করে তুলছে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলা ট্রাভেলসের নিবেদিত কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। পরে নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। এতে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
চিটাগাং অ্যাসোসিয়েশন
নিউইয়র্ক : নিউইয়র্কে ধর্মীয় উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার দোয়া ও ইফতার মাহফিল। গত ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকায় অবস্থিত ইকরা পার্টি সেন্টারে আয়োজন করা হয় এ ইফতার মাহফিল। ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করা এবং প্রবাসে চট্টলাবাসীর সামগ্রিক কল্যাণের আহ্বানকে সামনে রেখে দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী এ ইফতার উৎসবে অংশ নেন।
এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ও বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য কামাল হোসেন মিঠু। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো. আব্দুর রহিম, সাবেক সভাপতি কাজী আজম, বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. শামসুল আলম চৌধুরী, সিপিএ সারোয়ার চৌধুরী, তারিকুল হায়দার চৌধুরী, আবুল হাসেম, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবারের আয়োজন কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিন ও সদস্যসচিব আকতার হোসেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মো. ইছা। যুগ্ম-আহ্বায়ক চৌধুরী আজিজ সোহেল এবং সমন্বয়কারী মো. মহিমউদ্দিন অনুষ্ঠানের বিভিন্ন দিক তদারকি করেন।
যুগ্ম-সদস্যসচিব জাবের শফির তত্ত্বাবধানে সমগ্র আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, মো. আলী নূর, হাজী মো. টি আলম, মোহাম্মদ কলিম উল্লাহ, মো. শফিকুল আলম, মো. তানিম মহসিন, অজয় পি তালুকদার, ইমরুল কায়সার, মো. এ. চৌধুরী, মো. নাসির চৌধুরী, পল্লব রায়, মোহাম্মদ সেলিম, এনাম চৌধুরী, সাহাবুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন
নিউইয়র্ক : যথাযোগ্য ভাবগম্ভীর পরিবেশ এবং সৌহার্দ্য সম্প্রীতির মধ্যদিয়ে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলটি গত ২ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরবাসীসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে রূপসী চাঁদপুরবাসীর ইফতার মাহফিলে মিলনমেলায় পরিণত হয়। নির্ধারিত অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় নবান্ন চাইনিজেও লোকজন বসে পড়েন। উভয় হলই ছিলো লোকে ভর্তি। তারপরেও অনেককে দাঁড়িয়ে থেকে ইফতার করতে দেখা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে এবং আয়োজক কমিটির আন্তরিকতা থাকলে দাঁড়িয়ে ইফতার করে তারা আনন্দিত হন। তারই প্রমাণ মিললো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের আয়োজনে।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলওয়াত করা হয়। দোয়া পরিচালনা করেন কাওসার পাটোয়ারি। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক, সংগঠনের উপদেষ্টা আমিন খান জাকির, বাংলাদেশ সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দী, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, ইফতার মাহফিলের আহবায়ক নূরে আলম মনির সদস্য সচিব আবু ছাদেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোবারক হোসাইনসহ কার্যকরি কমিটির সদস্যরা। সাবেক সভাপতির বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম মাছুম ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে ১ হাজার প্যাকেট ইফতার গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রবাসী চাঁদপুরবাসীর জন্য আরো একশত কবরের বুকিং দেয়া হয়েছে। এই কবরগুলো চাঁদপুরবাসীকে দেয়া হবে। তিনি এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সবাইকে ইফতার মাগফিল সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে চাই। সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল ইফতার ও দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ অ্যাসেম্বলি
নিউইয়র্ক : প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার) নিউইয়র্কের জ্যামাইকায় স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি-আমেরিকানের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কমিউনিটির সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশের অগ্রগতি এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম হাসান।
উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম (কলিম), যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন ও মিয়া ফয়েজ আহমেদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইনবিষয়ক সম্পাদক এ. কে. এম. হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আতিক উল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক জলি আহমেদ এবং কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ মো. কাশেম আলী, আব্দুল মালেক ও হাবিবুর রহমানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক-এর সভাপতি মো. ফারুক ইকবাল ও সাধারণ সম্পাদক সাদেক রহমানসহ আরও অনেকে।
বাকা’র ইফতার ও ক্বেরাত
নিউইয়র্ক : বাংলাদেশ আমেরিকান কালাচারাল অ্যাসোশিয়েশনের (বাকা)-এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী। সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা- মোহাম্মদ তালহা, তাহমিদ হাসান রেজা, আরীব মোহাম্মদ চৌধুরী ও ইউনুস শাহ আহমদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি ছিলেন ক্বেরাত প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক এমডি আলাউদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি ও স্পন্সর লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ ও মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন ও সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা সুমী, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আলীমুল ইসলাম বান্টি, স্কুল শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ইসকন্দর আলী মিন্টু, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশিকুল হক, দফতর সম্পাদক এমডি লুৎফুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান ও শেখ শাকিল হোসেন শিমুল এবং সহযোগী সদস্য চৌধুরী মোমিত তানিম ও জুবায়ের আহমেদ।
কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, মাহবুবুল আলম মবু, আব্দুস শহীদ, জাকির চৌধুরী (সিপিএ), সেবুল খান মাহবুব, মনজুর চৌধুরী জগলুল, জামিল আনসারী, এ ইসলাম মামুন, আনোয়ার জাহিদ, শেখ জামাল হোসেন, শামীম আহমেদ, নুরে আলম জিকু, হাসান আলী, মুতাসিম বিল্লাহ তুষার, রোকন আহমেদ, কবি মাসুম আহমেদ ও রেজা আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্বেরাত প্রতিযোগিতা। এতে চারটি গ্রুপে মোট ১২ জন বিজয়ী শিশু-কিশোরকে নগদ অর্থ, ইসলামিক ওয়াল আর্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। গ্রুপ-এ (বালক) বিভাগে প্রথম হয়েছেন তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় মোহাম্মদ তালহা এবং তৃতীয় মুহাম্মদ তালহা। গ্রুপ-এ (বালিকা) বিভাগে প্রথম আনাবিয়া নূর আলিমা, দ্বিতীয় সাবিহা আনসারী এবং তৃতীয় সাফিয়া ইসলাম।
গ্রুপ-বি (বালক) বিভাগে প্রথম আরীব মোহাম্মদ চৌধুরী, দ্বিতীয় ইউনুস শাহ আহমদ এবং তৃতীয় মোহাম্মদ রহিম। গ্রুপ-বি (বালিকা) বিভাগে প্রথম তাজরিন এমা, দ্বিতীয় রোদেলা হক এবং তৃতীয় লাবিবা তাসনিম। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে শিশু-কিশোরদের ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী।