
নিউইয়র্ক সিটিতে বসবাসকারী নিম্নআয়ের পরিবার, অভিবাসী, চাকরি হারানো ব্যক্তি অথবা খাবার সংকটে থাকা লোজনের জন্য বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে বিনামূল্যে খাবার ও গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়।
এসব জায়গা থেকে অনেক ক্ষেত্রে চাল, পাস্তা, ক্যানজাত খাবার, সিরিয়াল, সবজি, ফল, হিমায়িত খাবারসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়া যায়। কিছু প্রতিষ্ঠানে আবার বিনামূল্যে রান্না করা খাবারও দেওয়া হয়। নিউইয়র্ক সিটি সরকারের তথ্য অনুযায়ী, পাঁচটি বরোতেই বিভিন্ন ফুড প্যান্ট্রি রয়েছে। কাছাকাছি ফুড প্যান্ট্রি খুঁজতে নিউইয়র্ক সিটির ‘ফুড হেলপ এনওয়াইসি’ সেবা ব্যবহার করা যায় অথবা ৩১১ নম্বরে ফোন করে ফুড প্যান্ট্রির বলতে পারেন।
নিউইয়র্কে বিনামূল্যে গ্রোসারি পাওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্র : নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ প্রবেশন’ পরিচালিত NeON নিউট্রিশন কিচেন’ এর পাঁচটি কেন্দ্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব কেন্দ্র থেকে বিনামূল্যে সংরক্ষণযোগ্য খাবার দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এসব কেন্দ্র শুধু প্রবেশনে থাকা ব্যক্তিদের জন্য নয়; সরকারি তথ্য অনুযায়ী কমিউনিটির সবাই এখানে খাদ্য সহায়তা চাইতে পারেন।
১) ব্রঙ্কস — NeON ‘নিউট্রিশন কিচেন’, ঠিকানা: ১৯৮ ইস্ট ১৬১ স্ট্রিট, ব্রঙ্কস, নিউইর্য় ১০৪৫১। এখানে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়। সাধারণত মঙ্গলবার, বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবা পাওয়া যায়। তবে যাওয়ার আগে সময়সূচি নিশ্চিত করে নেওয়া ভালো।
২) ব্রুকলিন — NeON ‘নিউট্রিশন কিচেন’, ঠিকানা : ৩৪৫ অ্যাডামস স্ট্রিট, ব্রুকলিন, নিউইর্য় ১১২০১ । ব্রুকলিনের এই কেন্দ্র থেকেও বিনামূল্যে গ্রোসারি সামগ্রী পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবা দেওয়া হয়।
৩) ম্যানহাটন —NeON ‘নিউট্রিশন কিচেন’ ; ঠিকানা: ১২৭ ওয়েস্ট ১২৭ স্ট্রিট, নিউইয়র্ক, ১০০২৭। ম্যানহাটনের এই কেন্দ্র থেকে বিনামূল্যে পচনশীল নয় এমন খাদ্য পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবা দেওয়া হয়।
৪) কুইন্স — NeON ‘নিউট্রিশন কিচেন’ ঠিকানা: ১৬২-২৪ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩২। কুইন্সের বাসিন্দারা এই কেন্দ্রে বিনামূল্যে খাদ্য সহায়তা নিতে পারেন। মঙ্গলবার, বুধবার ও শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে।
৫) স্ট্যাটেন আইল্যান্ড — NeON ‘নিউট্রিশন কিচেন’ ; ঠিকানা: ৩৪০ বে স্ট্রিট, স্ট্যাটেন আইল্যান্ড, নিউইয়র্ক ১০৩০১। স্ট্যাটেন আইল্যান্ডের এই কেন্দ্রেও বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরকারি তথ্য অনুযায়ী সোমবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবা দেওয়ার কথা রয়েছে।
এছাড়া নিউইয়র্কে প্রায় ৮০০টি জায়গায় ফ্রি খাবার পাওয়া যায়। শুধু SNAP ‘নিউট্রিশন কিচেন’ নয়, নিউইয়র্ক সিটিতে আরও অনেক ফুড প্যান্টি, স্যুপ কিচেন এবং ভ্রাম্যমান প্যান্ট্রি রয়েছে।
‘ফুড ব্যাংক ফর নিউইয়র্ক সিটি’র বর্তমান নির্দেশিকা অনুযায়ী প্রায় ৮০০টি স্থানে বিনামূল্যে গ্রোসারি ও রান্না করা খাবার এবং ঝঘঅচ সহায়তা পাওয়া যেতে পারে। তবে প্রতিটি জায়গার সময়সূচি ও খাবারের ধরন এক নয় এবং অনেক ক্ষেত্রে খাবার সরবরাহ শেষ হয়ে গেলে সেদিন আর বিতরণ করা হয় না।