ট্রাম্পকে হতাশাগ্রস্ত বললেন ন্যাটো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৬, ২২:১৯

ইরানে আগ্রাসন চালাতে গিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে বারবার আকুতি জানিয়েও সহায়তা পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর আমেরিকার স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) তার সঙ্গে দেখা করেছেন জোটের প্রধান মার্ক রুটে। আলোচনার পর তিনি বলেছেন, ট্রাম্প চরম হতাশাগ্রস্ত।
সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে বলেছেন, এই জোট ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল তখন পাশে ছিল না এবং ভবিষ্যতেও আমাদের দরকার হলে তারা থাকবে না।’
হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনা করার পরপরই তিনি এ মন্তব্য করেন।
সাবেক ডাচ প্রধানমন্ত্রী রুটে সিএনএনকে তাদের আলোচনার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে ট্রাম্প জোট ছেড়ে যাওয়ার কথা বলেছেন কিনা—এ প্রশ্নের সরাসরি উত্তর তিনি এড়িয়ে যান।
রুটে বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই, তিনি স্পষ্টভাবেই হতাশ এবং অনেক ন্যাটো মিত্রের ওপর।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমি এটাও তুলে ধরতে পেরেছি যে ইউরোপের বেশিরভাগ দেশ সহায়ক ছিল।তারা নিজ দেশের ঘাঁটি ব্যবহার, লজিস্টিকস, আকাশপথ ব্যবহার ও তাদের প্রতিশ্রুতি পূরণে গুরুত্ব দিয়েছে। এছাড়াও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল—এ ব্যাপারে ব্যাপক সমর্থন রয়েছে। এই মুহূর্তে কেবল যুক্তরাষ্ট্রই তা করতে সক্ষম হয়েছে।
রুটে বলেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল ‘খুবই খোলামেলা’ ও ‘স্পষ্টভাষী’।

সূত্র: আল জাজিরা।