আসিফ মাহমুদের অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৬, ২৩:১২

গত বছরের ৭ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন হয়। সেই নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ। তাদের অভিযোগ ছিল—সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে।
বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি আসিফ মাহমুদকে ডাকলেও তাতে সাড়া দেননি তিনি। তবে ফেসবুক স্ট্যাটাসে জানান, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের মতো ‘এখতিয়ার–বহির্ভূত’ কাজে অংশ না নিতেই সাক্ষাৎকারের নোটিশে সাড়া দেননি।
ব্যাপারে আমিনুল হক বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনের মধ্যে তা রয়েছে। আমরা সেটি যাচাই–বাছাই করেছি, তিনি উপস্থিত হননি। আমি আইসিসির সঙ্গে কথা বলে আপনাদের সিদ্ধান্ত জানাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক ওনাকে ডেকেছিলাম। সেখানে আলাপ–আলোচনা করেছি (প্রতিবেদন নিয়ে)। আমরা আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’
এ পর্যন্ত বিসিবির ২৫ পরিচালকের ৭ জনই পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, পরবর্তী বোর্ডে রাখার লোভ দেখিয়ে এবং তাতে কাজ না হলে ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছেন আমিনুল।
এই অভিযোগের জবাবে আমিনুল বলেন, ‘আমি কিছুই জানি না এটি সম্পর্কে। ফেসবুকে সত্য কথাও দেখি, মিথ্যা কথাও দেখি। তিনি সত্য বলেছেন কি মিথ্যা, এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন।’
আসিফ মাহমুদের তদন্ত কমিটির মুখোমুখি না হওয়া প্রসঙ্গে আমিনুল বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনের মধ্যে তা রয়েছে। আমরা সেটি যাচাই–বাছাই করেছি, তিনি উপস্থিত হননি। আমি আইসিসির সঙ্গে কথা বলে আপনাদের সিদ্ধান্ত জানাব।’