
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও অপেশাদার আখ্যা দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর ফার্স্টপোস্ট ও টাইমস অব ইন্ডিয়ার।
তবে, ভারতের দাবি- এ ঘটনায় সামরিক প্রশিক্ষণ, কলাকৌশল ও অস্ত্র স্থানান্তরের আগাম বিজ্ঞপ্তি বিষয়ক ১৯৯১ সালের চুক্তির ১০ ধারা সরাসরি লঙ্ঘন করেছে পাকিস্তান।
চুক্তির ওই ধারা অনুযায়ী, উভয় দেশের জলযানকেই আন্তর্জাতিক জলসীমায় চলার সময় একে অন্যের চেয়ে অন্তত ৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করতে হবে।