
ইরান ইস্যুত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাটজের দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
কাটজের দপ্তর জানিয়েছে, ওই আলাপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কাটজকে অবহিত করেন। পাশাপাশি সম্ভাব্য যে কোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সিরিয়া, গাজা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক তৎপরতা সম্পর্কেও অবহিত করেন।
ফোনালাপের বিষয়ে কাটজ বলেন, ‘আমাদের সীমান্তে আমাদের হয়ে ব্যবস্থা নিতে আমরা কখনোই যুক্তরাষ্ট্রকে অনুরোধ করিনি। যে কোনো হুমকি থেকে ইসরাইলের নাগরিকদের রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেটিই আমরা করে যাব।'