৫ জুলাই: ইতিহাসের এই দিনে

ফিচার ডেস্ক
  ০৫ জুলাই ২০২৬, ১৫:৩২


আজ ৫ জুলাই ২০২৬, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

উল্লেখযোগ্য ঘটনাবলি
৬৬১ সালে ইমাম হাসান (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যে সন্ধি সম্পাদিত হয়।
১৮১১ সালে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৪১ সালে টমাস কুক বিশ্বের প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪ সালে ব্রাজিলের সাও পাওলোতে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।
১৯৩২ সালে আন্তোনিও দে অলিভেইরা সালাজার পর্তুগালের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৪৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮ সালে ব্রিটেনে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা (এনএইচএস) চালু হয়।
১৯৫৪ সালে বিবিসি প্রথমবারের মতো টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
১৯৬২ সালে আলজেরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ সালে কেপ ভার্দে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৭ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৪ সালে ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের আনুষ্ঠানিক সূচনা হয়।
১৯৯৬ সালে ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম সফলভাবে জন্ম নেওয়া ভেড়া ‘ডলি’র জন্মের ঘোষণা দেওয়া হয়।
২০০২ সালে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ের রাতসিরাকা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে দেশত্যাগ করেন।

আজ যাদের জন্মদিন
১৮৫৭: ক্লারা জেটকিন, জার্মান মার্কসবাদী তাত্ত্বিক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী।
১৮৮৬: জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।
১৮৮৯: জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।
১৮৯১: জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও নোবেলজয়ী।
১৯০১: বীরেন্দ্রনাথ সরকার, নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯০৫: ধীরেন্দ্রনাথ বেরা, শিক্ষাব্রতী ও সমাজসেবক।
১৯২৬: জ্ঞানেশ মুখোপাধ্যায়, অভিনেতা, পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।
১৯২৯: ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী।
১৯৩৬: শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।
১৯৩৬: জেমস মিরলিস, স্কটিশ অর্থনীতিবিদ ও নোবেলজয়ী।
১৯৩৮: মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৪১: শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৪৪: দীপঙ্কর দে, ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৫০: মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
১৯৬০: ডগলাস সিলস, মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯৬২: যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
১৯৮২: আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।
১৯৯৫: পি. ভি. সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

আজ যাদের মৃত্যুবার্ষিকী
১৮২৬: ফরাসি রসায়নবিদ জোসেফ লুই প্রুস্ত।
১৮২৬: স্যার টমাস স্ট্যামফোর্ড র‌্যাফেলস, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা।
১৯৫৭: প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৬৫: বনবিহারী মুখোপাধ্যায়, চিকিৎসক ও ব্যঙ্গসাহিত্যিক।
১৯৬৬: নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ গেয়র্গ ডে হেভেসি।
১৯৬৯: মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককেরি।
১৯৬৯: জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
১৯৭৯: টেনিস তারকা এলিজাবেথ রায়ান।
১৯৮০: সেতারশিল্পী ও সঙ্গীতজ্ঞ বিমলাকান্ত রায়চৌধুরী।
১৯৯৩: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়।
২০০৭: ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।