
নিউইয়র্কে বাড়ির হিটিং ও কুলিং খরচ কমাতে সাম্প্রতিক সময়ে হিট পাম্প টেকনোলজির প্রতি বাড়ছে বাড়ির মালিকদের আগ্রহ। বিশেষ করে যারা এখনো পুরোনো গ্যাস, অয়েল, ফার্নেস কিংবা বয়লার সিস্টেম ব্যবহার করছেন, তাদের জন্য এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প একটি বিকল্প হতে পারে। একই সিস্টেমের মাধ্যমে শীতকালে হিটিং এবং গরমকালে কুলিং সুবিধা পাওয়া যায়। পাশাপাশি যোগ্য বাড়ির মালিকদের জন্য রয়েছে বিভিন্ন রিবেট ও ইনসেনটিভের সুযোগ।
তবে এই রিবেট সুবিধা নিতে আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন গ্রি মেকনিক্যাল ইয়ংকার্সের সিইও তোফায়েল চৌধুরী লিটন। ২৫ আগস্ট মঙ্গলবার ঠিকানা টিভির ধারণকৃত অনুষ্ঠান ‘বিজনেস জংশন’-এ ঠিকানা টিভির হেড অব স্টুডিও ও জনপ্রিয় উপস্থাপক আবীর আলমগীর-এর সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, যারা বর্তমান রিবেট সুবিধার আওতায় আবেদন করতে চান, তাদের আগামী ৩১ আগস্টের মধ্যেই যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। ৩১ আগস্টের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারলে পরবর্তী দুই মাসের মধ্যে রিবেট সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে তিনি জানান।
তোফায়েল চৌধুরী লিটন বলেন, হিট পাম্প বসানোর আগে একটি বাড়ির আকার, বর্তমান হিটিং সিস্টেম, ইনসুলেশন, ইলেকট্রিক্যাল সক্ষমতা এবং সংশ্লিষ্ট ইউটিলিটি কোম্পানির নিয়মসহ বেশ কিছু বিষয় যাচাই করা প্রয়োজন। কারণ সব বাড়ির জন্য একই ধরনের সিস্টেম কিংবা একই পরিমাণ রিবেট প্রযোজ্য নয়।
একজন বাড়ির মালিক কত টাকা রিবেট পাবেন এবং রিবেটের পর নিজের পকেট থেকে কত টাকা দিতে হবে, সেটিও নির্ভর করে বাড়ি ও প্রকল্পের ধরনের ওপর। এ কারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িটি সরেজমিনে মূল্যায়ন করে সম্ভাব্য খরচ, রিবেট এবং দীর্ঘমেয়াদি এনার্জি সেভিংস সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হিট পাম্পের বড় সুবিধা হলো একটি সিস্টেমেই সারা বছরের হিটিং ও কুলিংয়ের ব্যবস্থা করা সম্ভব। তবে শুধু রিবেট পাওয়া যাচ্ছে বলেই হিট পাম্প বসানোর সিদ্ধান্ত না নিয়ে বাড়ির প্রয়োজন অনুযায়ী সঠিক ক্যাপাসিটির সিস্টেম নির্বাচন এবং অভিজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ ইনস্টলেশন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
গ্রি মেকনিক্যাল ইয়ংকার্স আরো জানিয়েছে, আগ্রহী বাড়ির মালিকদের বাড়ির প্রয়োজন মূল্যায়ন, উপযুক্ত হিট পাম্প নির্বাচন, সম্ভাব্য রিবেট নির্ধারণ এবং প্রয়োজনীয় আবেদন ও পেপারওয়ার্কের পুরো প্রক্রিয়ায় তারা সহযোগিতা করে থাকে।
তাই যারা পুরোনো হিটিং বা কুলিং সিস্টেম পরিবর্তনের কথা ভাবছেন এবং বর্তমান রিবেট সুবিধা কাজে লাগাতে চান, তাদের জন্য এখনই বিষয়টি যাচাই করার সময়। বিশেষ করে ৩১ আগস্টের সময়সীমার আগে যোগাযোগ করে নিজের বাড়ি রিবেটের জন্য যোগ্য কি না, সেটি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।