
মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হোনল্ড রবিবার (২৫ জানুয়ারি) নিরাপত্তা দড়ি বা জাল ছাড়াই তাইওয়ানের তাইপে ১০১ নম্বর উঁচু ভবনে উঠেছেন। হাজার হাজার দর্শক তাকে হাত নাড়িয়ে স্বাগত জানিয়েছেন।
হনল্ড বলেন, তার ৯১ মিনিটের একক আরোহণ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এই অভিযান নেটফ্লিক্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
হনল্ড বলেন, এটি তাইপেই দেখার এক অসাধারণ উপায়।
তাইপেই ১০১-এর উচ্চতা ৫০৮ মিটার (১,৬৬৭ ফুট) এবং এটি শহরের আকাশরেখায় খুব পরিচিত। ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা।
হনল্ডের এ অভিযান সম্পূর্ণ অনুমতি ও সরকারের সমর্থন নিয়ে করা হয়েছে। তিনি বলেন, একবার আমি অনুমতি ছাড়া আরোহণের কথা ভেবেছিলাম, কিন্তু ভবন ও সবাইকে সম্মান করতে অনুমোদিতভাবে উঠেছি।
নেটফ্লিক্সের প্রযোজক জেমস স্মিথ বলেন, কোনও ভবন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এমন দড়ি ছাড়া অভিযান করা বিরল ঘটনা। তাইপেই ১০১ এই অভিযান থেকে সত্যিই আইকন হয়ে উঠেছে।
তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে বলেন, নেটফ্লিক্সের সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্ব শুধু তাইপেই ১০১ দেখেনি, তা দেখেছে তাইওয়ানের মানুষের উষ্ণতা ও দেশের সুন্দর দৃশ্যও।
এটি তাইপেই ১০১-এর প্রথম দড়ি-ছাড়া আরোহণ নয়। ২০০৪ সালে ফরাসি পর্বতারোহী অ্যালাইন রবার্ট একটি সুরক্ষা দড়ি ব্যবহার করে ভবনটি আরোহণ করেছিলেন।
সূত্র: রয়টার্স