
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের চেয়ার ধরে রাখতে সহকর্মীদের সাহায্য চাইছেন।
বুধবার মরক্কোয় ফিফার শীর্ষকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। সেখানে পদ বাঁচানোর জন্য সেই কর্তাদের সাহায্য চাইতে পারেন তিনি।
বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা করে চারদিক থেকে এমনিতেই চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো। এবার তিনি চেয়ার ধরে রাখতে সহকর্মীদের সাহায্য চাইছেন।
জানা যায়, বুধবার রাতে মরক্কোয় ফিফার শীর্ষকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। সেখানে পদ বাঁচানোর জন্য সেই কর্তাদের সাহায্য চাইতে পারেন তিনি।
এত দিন বিভিন্ন মহাদেশীয় সংস্থা ইনফান্তিনোর বিরুদ্ধে মুখ খুলছিল। এবার ফিফার অন্দরেও ইনফান্তিনো-বিরোধিতা বাড়ছে। ইনফান্তিনোর সমালোচনা করেছেন ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম। জানিয়েছেন, ইনফান্তিনোর পরিকল্পনার ব্যাপারে কিছুই জানতেন না তিনি।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান তথা আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারও অত্যন্ত বিরক্ত এই ঘটনায়। তিনি সোমবার এক বিবৃতিতে জানান, ফিফার থেকে নয়, সংবাদমাধ্যমের থেকে এই পরিকল্পনার ব্যাপারে জানতে পেরেছেন। ওয়েঙ্গার বলেছেন, ‘আমারও কিছু মতামত নেওয়ার দরকার ছিল। কোনও পরিকল্পনা করার ক্ষেত্রেই রাখা হয়নি আমাকে। সবটাই জানতে পেরেছি সংবাদমাধ্যম থেকে।’