সুইডেনকে ৫-১ গোলে হারাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
  ২১ জুন ২০২৬, ১২:৩০


সুইডেনকে ৫-১ গোলের ব্যবধানে হারাল নেদারল্যান্ডস।ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুজনেই জোড়া গোল এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে সুইডেনের হয়ে একটি গোল পরিশোধ করেন অ্যান্থনি এলাঙ্গা। হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। 
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস।খেলা শুরু হওয়ার মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবির। 
হিউস্টনে ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি। ১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।
প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা। অন্যদিকে অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ড্র করেছে জাপানের সঙ্গে।