
ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে মার্কিন হামলায় পানি লবণাক্ততামুক্ত করার (ডেসালিনেশন) পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাস থাকা ২০ গ্রামের সুপেয় পানি সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামজেহপুর মার্কিন এই হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, সাগর থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার হামলায় ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।
সূত্র: মিডেল ইস্ট আই