
সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই ড্রোনগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছিল, তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।
সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়।
আলিরেজা এনায়েতি বলেন, এসব হামলার জন্য ইরান দায়ী নয়। আর ইরান যদি এসব হামলা চালাত, তবে তা অবশ্যই ঘোষণা দিত।
তথ্যসূত্র: আল–জাজিরা