
চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। রবিবার মুম্বইয়ে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়িকার পুত্র আনন্দ ভোঁসলে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।