
নায়ক পরিচয়কে নতুন মাত্রা দিয়েছিলেন তিনি। তাই তো তিনি নায়করাজ। আজ সেই নায়করাজ রাজ্জাকের জন্মদিন। দিনটিতে তেমন কোনো আয়োজন থাকছে না।
অভিনেতার পুত্র সম্রাট জানান, পরিবার থেকে তাঁরা কেবল রাজ্জাকের কবর জিয়ারত করবেন। এ ছাড়া অন্য কোনো অনুষ্ঠান আয়োজনেও আগ্রহী নন তাঁরা। তবে চ্যানেল আইতে রয়েছে বিভিন্ন আয়োজন। বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে নায়করাজকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে ঢাকার ছবিতে রাজ্জাকের অভিষেক। তিন শতাধিক ছবিতে অভিনয়ের সঙ্গে করেছেন পরিচালনা-প্রযোজনাও।