
সাইপ্রাসে বাংলাদেশি যুবক শাহরিয়ার আহমেদ ইমনের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির পুলিশ। গত ১২ জুন একটি কারখানায় কাজ শুরু করার কথা বলে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
নিখোঁজ ওই যুবকের ঘটনাটিকে অপহরণ মামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সাইপ্রাস মেইলে আজ এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ইমন একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার এক বন্ধুকে একটি নির্দিষ্ট লোকেশন মেসেজ করে পাঠান।
এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ইমনের বাবা তার ছেলের মোবাইল ফোন থেকে একটি সাহায্য চেয়ে পাঠানো মেসেজ পান। এরপর থেকেই ইমনের ফোনটি বন্ধ রয়েছে।
ওই যুবকের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে লরনাকা পুলিশ স্টেশনে (২৪৮০৪০৬০) অথবা নিকটস্থ যে কোনো পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।