পূর্ব লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ০৫ মার্চ ২০২৬, ১৪:১৪

পূর্ব লন্ডনের কফি কর্নারে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মোতব্বির হোসেন চুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের প্রধান উপদেষ্টা আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ. স. ম. মিছবা, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ এহসান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাসেম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউহ্যাম আওয়ামী লীগের সহসভাপতি মানিকুর রহমান গনি এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় হলভর্তি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের নেতাকর্মী ও বঙ্গবন্ধুর অনুসারীরা।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।