
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় ফ্ল্যাশিংয়ের সিরাজী করাই রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। সভায় দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নতুন কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর : ইউএনএ’র।
সভায় টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান সহ ডা. মুনিবুর রহমান ও চিত্র নায়ক অমিত হাসান সহ খন্দকার আশেক শামিম, ফরহাদ তালুকদার, ডা. কানিজ ফাতেমা, মীর মাহবুবুর রহমান বাবু, সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ আরিফ বিন আনোয়ার, সহ সভাপতি- মোহাম্মদ কবির বোখারী, মোহাম্মদ জাকির হোসেন বাদল ও মোহাম্মদ আতিকুর রহমান অনিস, সাধারণ সম্পাদক- মোহাম্মদ শামীম মিয়া, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ ছানোয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুর রব ইসলাম, কোষাধ্যক্ষ- মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ শহিদুল জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ নাদির হোসেন, সাহিত্য সম্পাদক- খালিদ মিঠু, সাংস্কৃতিক সম্পাদক- ছামিনা খন্দকার, সহ সাংস্কৃতিক সম্পাদক- আফিফা খান, মহিলা সম্পাদক- নাছরিন চৌধুরী, সহ মহিলা সম্পাদক- নিগার ছালমা, প্রচার সম্পাদক- মোহাম্মদ এমরান, ক্রীড়া সম্পাদক- এনামুল হাসান, সহ ক্রীড়া সম্পাদক- পারভেজ মিয়া, আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ আলম হোসেন ও দপ্তর সম্পাদক- তানভির আহমেদ হাদা। কার্যকরী সদস্য: মোহাম্মদ ফরিদুল ইসলাম খান, মোহাম্মদ মোজাম্মেল হক, খন্দকার বদরুজ্জামান পিকলু, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ গেলাম মোস্তফা, মোহাম্মদ শাহিনুর রহমান, মোহাম্মদ শরীফ শিকদার, তৌফিকুর রহমান, আহসান হাবিব, সৈয়দ আবু নাসের সোহেল ও মোহাম্মদ লিটন। সংগঠনের উপদেষ্টার পরিষদের নাম পরবর্তীতে গঠন করা হবে বলে সংশ্লিষ্টা বার্তা সংস্থা ইউএনএ-কে জানিয়েছেন। নিউইয়র্ক (ইউএনএ)