লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৬৮ জন

ডেস্ক রিপোর্ট
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১

লিবিয়ার বেনগাজীতে আটক থাকা আরও ১৬৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার সকাল ১০টা ৩ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দেশটির বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের সোমবার রাতে দেশের উদ্দেশে পাঠানো হয় বলে দূতাবাসের বার্তায় বলা হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের যৌথ উদ্যোগ তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় বলে দূতাবাসের ওই বার্তায় বলা হয়েছে।
প্রত্যাবাসিত এসব অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।
এর আগে গেল ১ সেপ্টেম্বর ১৭৪ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে আসেন। তারাও লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক ছিলেন।