
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নরেন ধর (৩৮)।
তিনি ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকালে নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আমিনুর রশিদ বলেন, ‘সকালে দূতাবাস থেকে ফোন পেয়ে একটি লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে মারা গেছেন।