কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে

আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট
  ১৯ মার্চ ২০২৬, ২৩:২৫


কেউ বেশি ভাড়া নিচ্ছে না সবাই ফেরেশতা হয়ে গেছে বলে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ মন্তব্য করেন তিনি।
পোষ্টে তিনি লেখেন, ‘কেউ বেশি ভাড়া নিচ্ছে না। সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ’। তার এই পোস্টের নিচে কয়েক হাজার মানুষ মন্তব্য করেছেন।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ জানিয়েছে, চলমান ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। 
বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে যানজটমুক্ত ও চাঁদামুক্ত পরিবহন নিশ্চিত করতে মালিক ও শ্রমিক সংগঠনগুলো গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই পর্যবেক্ষণের মাধ্যমে যাত্রী সুরক্ষা, যান চলাচলের স্বাচ্ছন্দ্য এবং আইন অনুযায়ী নির্ধারিত ভাড়া নিশ্চিত করা হচ্ছে।