
বিউটিফুল লেডিস অব ইউএসএ’র আয়োজনে নিউইয়র্কে বাংলাদেশের তিন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর ‘মিউজিক্যাল নাইট’ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ অক্টোবর অক্টোবর কুইন্স বরোর এস্টোরিয়ার ইভান জেনিক্যাল পার্টি সেন্টারে এই কনসার্টে শিল্পী ইমরান, ঝিলিক ও কনা অংশ নেবেন। তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজ্যে আয়োজিত কনসার্টে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা কনসার্টটি হবে প্রফেশনাল এবং একটি ‘স্মরণীয় কনসার্ট’। কনসার্টটির মূল স্পন্সর থাকছেন বিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ও সাংবাদিক জাহিদ আলম। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়েজকরা এসব তথ্য জানান। খবর : ইউএনএ’র
কুইন্সের আগ্রা প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিউজিক্যাল নাইট’ কনসার্টেও বিস্তারিত তুলে ধরেন বিউটিফুল লেডিস অব ইউএসএ’র প্রতিষ্ঠাতা সিলভি আকন্দ ও নাদিয়া চৌধুরী এবং দেশী এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির।
সংবাদ সম্মেলনে সঙ্গীত শিল্পী ইমরান, ঝিলিক ও কনা উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্টার ফার্নিাচারের কর্ণধার ও কনসার্টের পৃষ্ঠপোষক লায়ন রকি অ্যালিয়ান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন অপর দুই পৃষ্ঠপোষক লায়ন জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন। আরো উপম্থিত ছিলেন মিউজিশিয়ানগণ।
সংবাদ সম্মেলনে জানানো যে, প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের কথা মাথায় রেখেই ‘মিউজিক্যাল নাইট’ কনসার্ট আয়োজন করা হচ্ছে। এতে পেশাদারিত্ব থাকবে। টিকিটের মূল্য থাকবে ৩০ ডলার, ৫০ ডলার ও ১০০ ডলার।
এক প্রশ্নের উত্তরে তারা জানান, আমরা বাংলাদেশের জনপ্রিয় শিল্পদের যথাযথ সম্মান জানিয়ে তাদের নিয়ে কনসার্ট আয়োজন করতে চাই। এবারের কনসার্টের তিনজন শিল্পীই দেশ-বিদেশে জনপ্রিয় এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত। অপর এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, এই কনসার্টে এমন কোন পর্ব থাকবে না যাতে দর্শক-শ্রোতাগণ বিরক্ত হন, থাকবে না গতানুগতিক অ্যাওয়ার্ড প্রদান পর্ব। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কনসার্টের মূল স্পন্সর জাহিদ আলম উস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং জাহিদ আলম ও ফাহমিদা শারর্মিন দম্পতি’র বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সোনিয়া সিরাজ।