ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে হোসেনি দালান সড়ক থেকে ৪৮টি দেশের জাতীয় পতাকা নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
প্রিয় দলের পতাকা হাতে আর জার্সি পরে বিশ্বকাপের উন্মাদনায় মাতেন ফুটবলপ্রেমীরা। কারও হাতে ছিল প্রতীকী বিশ্বকাপ শিরোপা।
নানা রঙের পতাকায় বর্ণিল হয়ে উঠে এই আনন্দ শোভাযাত্রা।
প্রতীকী ট্রফিতে চুমু খাচ্ছেন এক ব্রাজিল–সমর্থক।
শোভাযাত্রায় ফুটবল নিয়ে কসরত দেখাচ্ছেন এক ফুটবলপ্রেমী।
বিশ্বকাপের প্রতীকী শিরোপা নিয়ে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকদের উচ্ছ্বাস।
পতাকা, প্রতীকী শিরোপা আর স্লোগানে মুখর পরিবেশে এগিয়ে চলে ফুটবলপ্রেমীদের শোভাযাত্রা।
রাজু ভাস্কর্যের সামনে ফুটবলপ্রেমী কিশোর–তরুণদের উচ্ছ্বাস।