২৫ কোটির নেকলেসে নজর কাড়লেন আলিয়া

superadmin

  ১৩ মে ২০২৬, ১৩:৪৫

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম দিনের একেবারে প্রথমভাগেই লালগালিচায় দেখা দিলেন আলিয়া ভাট

সাগরপাড়ে আলিয়া নিজেকে মেলে ধরেছেন দোপাট্টার মতো ভারতীয় ঐতিহ্য আর বৈশ্বিক ফ্যাশনের বডি হাগিং স্ট্র্যাপলেস বল গাউনের রাজকীয় মিশেলে

পিচ বা হালকা ব্লাশ-গোলাপি টোনের গাউনটির করসেট-স্টাইলের বডি, দুই হাতের কবজি থেকে ছড়িয়ে পড়া শিফনের ওড়না, কোমল কাট ও ছড়িয়ে পড়া ভলিউমিনাস স্কার্টসদৃশ কলাম গাউনটির নকশা করেছেন তামারা রালফ

স্ট্র্যাপলেস গাউনটিতে ছিল একটি স্ট্রাকচার্ড করসেট বডিস ও গভীর কাটআউট নেকলাইন, যা তাঁর পুরো লুককে নাটকীয় আর গ্ল্যামারাস করে তোলে

পোশাকটির ফিটিং ও ওড়না আছে আলোচনায়। তবে এসব ছাপিয়ে আলিয়ার এই লুক থেকে সবচেয়ে বেশি আলোচনায় আছে দুর্লভ গোলাপি প্রবাল ও হীরাখচিত একটা স্টেটমেন্ট নেকলেস। নেকলেসটি তৈরি করেছে সুইস লাক্সারি ব্র্যান্ড চোপার্ড ও ভারতের জয়পুরের আমরাপালি জুয়েলার্স

গয়নায় ছিল ১৬৮ দশমিক ২৭ ক্যারেটের বিরল গোলাপি কোরাল, ৫ দশমিক ৫৩ ক্যারেটের ভারতের ঐতিহাসিক গলকোন্ডা অঞ্চলের খনি থেকে পাওয়া বিরল ও অত্যন্ত উচ্চমানের হীরা এবং আরও প্রায় ২০ ক্যারেট হীরার কাজ। এই অলংকার তাঁর সাজে রাজকীয় আবহ এনে দিয়েছে। যদিও কাস্টমাইজড করে তৈরি নেকলেসটির সঠিক দাম প্রকাশিত হয়নি; তবে জুয়েলারির ধরন, ব্যবহৃত পাথরের বিরলতা এবং গলকোন্ডা হীরার বাজারমূল্য বিবেচনায় বিশেষজ্ঞদের ধারণা, নেকলেসটির মূল্য ২৫ কোটি রুপির কম নয়

চুল বাঁধা ছিল স্লিক ও মিনিমাল স্টাইলে, যাতে পোশাক ও গয়নার দিকেই বেশি নজর থাকে। আলিয়ার স্টাইলিং করেছেন রিয়া কাপুর ও সানিয়া কাপুর। সব মিলিয়ে আলিয়ার এই লুক তৈরিতে যৌথভাবে কাজ করেছে ১৫ জনের একটি দল

আলিয়া কানের লালগালিচায় হাঁটলেন ল’রিয়েল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে

অনেকেই আলিয়ার পোশাকের ফিটিং, নেকলেস আর মেকআপের প্রশংসা করলেও এক পক্ষ বলছেন, আলিয়া তাঁদের হতাশ করেছেন। তাঁরা ফ্যাশনের এই গুরুত্বপূর্ণ গালিচায় আলিয়ার কাছ থেকে আরও চমকপ্রদ, অভিনব লুক আশা করেন