ফুলজোড় নদে হাতিকে গোসল করাতে নেমে বিপাকে পড়েন মাহুত ওমর ফারুকসহ চারজন। হাতিটি তীরে উঠতে চাইছিল না।ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ফুলজোড় নদে হাতিকে গোসল করাতে নেমে বিপাকে পড়েন মাহুত ওমর ফারুকসহ চারজন। হাতিটি তীরে উঠতে চাইছিল না।ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
পানির ওপর থাকা গাছের ডালে বসে আছে কয়েকটি পানকৌড়ি। পিঠাকরা হাওর, সিলেট
সাইকেলে চেপে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। তারাকান্দা, ময়মনসিংহ
পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন জেলেরা। দৌলতদিয়া, রাজবাড়ী
খেত থেকে আখ সংগ্রহ করছেন চাষি। ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি
সবুজ পাহাড়ে মেঘের ভেলা। বটতলী, রাঙামাটি
ঘেরের পাশে টমেটো খেতে বেড়া দেওয়ার কাজ করছেন একজন। রাজবাঁধ, বটিয়াঘাটা, খুলনা
সবুজ পাতার ওপর এসে বসেছে রঙিন প্রজাপতি। ধর্মসাগর, কুমিল্লা
গাছের ডালে বসে আছে মাছরাঙা। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি