
"প্রশ্ন রয়ে যায়"
সেলিনা পারভীন
মাঝে মাঝে বসে ভাবি,
কোন পথে যাচ্ছে এই দেশ?
মানুষের মুখে মানবতার বুলি,
ভেতরে কেন অন্ধ পরিবেশ?
নরপিশাচের হিংস্র ছায়া
ছড়িয়ে পড়ে চারদিক জুড়ে,
যৌন লালসার বিষাক্ত আগুন
জ্বলছে কত নিরীহ বুকে।
আমরা যেন কাঠের পুতুল,
চেয়ে দেখি মিডিয়া,সংবাদপত্র শুধু।
কত কান্না, কত আর্তনাদ
হারিয়ে যায় সময়ের ভেতর।
এই কি সেই স্বপ্নের দেশ,
এই কি ছিল আমাদের আশা?
নাকি বিবেক আজ নীরব হয়ে
হারিয়েছে নিজের ভাষা?
একদিন মানুষ জাগবেই আবার,
সত্যের আলো ধরবে হাত,
কারণ অন্যায়ের রাত যত দীর্ঘ হোক,
মানবতাই জিতবে শেষ প্রভাত।