
" তুচ্ছ সেই প্রশ্ন"
সেলিনা পারভীন
তুচ্ছ এক জীবন
তুচ্ছ ভেবে দূরে ঢেলে দিলে
কিন্তু কেন এমনটা করলে?
বলোনি কখনো
নীরবতার আড়ালে শুধু রেখে গেলে শূন্যতা।
আমার ভুলটা ছিল কিসে?
খুব বেশি ভালোবেসেছিলাম বলেই কি
এত সহজে ফেলে দিলে দূরে?
নাকি তোমার খবর নিতে নিতে
নিজেকেই সস্তা করে ফেলেছিলাম তোমার চোখে?
আমি তো শুধু জানতে চেয়েছিলাম
তুমি কেমন আছো,
দিন শেষে ক্লান্ত হলে
কেউ কি তোমার পাশে বসে থাকে?
ভালোবাসা যদি অপরাধ হয়
তবে হ্যাঁ, আমি অপরাধী
কারণ আমি ভালোবেসেছিলাম
অহংকার ছাড়া, হিসাব ছাড়া।
আজ বুঝি,
যার কাছে হৃদয় তুচ্ছ
তার কাছে মানুষও তুচ্ছই হয়ে যায়
তবু প্রশ্নটা রয়ে যায় নিঃশব্দে
ভালোবাসা কি সত্যিই এত সস্তা ছিল?