‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৬, ২৩:৩৫
আপডেট  : ০৮ এপ্রিল ২০২৬, ২৩:৩৬

হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজগুলির যানজট নিরসনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।
বুধবার (৮ এপ্রিল) টাইমস অব ইসরাইল এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ উল্লেখ করেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা ক্লান্ত। পাশাপাশি তিনি হরমুজ প্রণালিতে যানজট নিরসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।   
তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত জানাননি।
মঙ্গলবার রাতে শর্তসাপেক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলিকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলের সুযোগ দেবে।