রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ‘ভুল’

জার্মান চ্যান্সেলর
ডেস্ক রিপোর্ট
  ১৩ মার্চ ২০২৬, ২৩:৪১


রাশিয়ান তেল ব্যবহারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তটি ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া বক্তব্যে মের্জ বলেন, আমরা বিশ্বাস করি- এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করা ভুল হচ্ছে। বর্তমানে দাম নিয়ে সমস্যা আছে, কিন্তু সরবরাহ নিয়ে নয়। আমি জানতে চাই- এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো বিষয়গুলো মার্কিন সরকারকে ভাবিয়েছে।
ইরান সংঘাতের কারণে ইউক্রেনের প্রতি সমর্থন থেকে জার্মানি ‘বিরত বা বিভ্রান্ত’ হবে না বলেও উল্লেখ করেন তিনি।