
চলতি এপ্রিল মাসে সারা দেশে দুই দফায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার শাহাড়ো চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আগামী ১৫, ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার পার্বত্য তিন জেলা ব্যতীত ৬১টি জেলায় এবং ১৭, ১৮, ১৯ এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার, শনিবার, রোববার এবং সোমবার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।