কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

ডেস্ক রিপোর্ট
  ০৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৯


কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। তাকেও এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত।
এছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।