ধানমন্ডির পর মহাখালীর একটি ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮

রাজধানীর ধানমন্ডির একটি ভবনে আজ বৃহস্পতিবার সকালে আগুনের ঘটনার পরপরই মহাখালীর একটি ভবনে আগুন লেগেছে। বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার সংবাদ পান তাঁরা। মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের কাছে এসকে শপিং মলের পেছনের ভবনে আগুন লাগে। আগুন লাগার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। সেগুলো কাজ করছে।
আনোয়ারুল ইসলাম, মহাখালীর ভবনের আগুনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়েছে।
এর আগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে আগুন লাগে।