
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বনানী থানার এসআই নজরুল ইসলামসহ একটি দল ঘটনাস্থলে গেছেন।
শুক্রবার সকাল পৌনে ১০টায় তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। কেবল বলেছেন, “আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাব।”
আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে রয়েছে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি। আর মুখে স্কচটেপ মারা।
পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।