কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল

ডেস্ক রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৬, ২৩:৫৭


বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) পদে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। নৌবাহিনীর কর্মকর্তা মঈনুল হাসানকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।