অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন

ডেস্ক রিপোর্ট
  ০৪ জুন ২০২৬, ২৩:৩০


ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা। এছাড়া দুই অতিরিক্ত আইজিপি পেয়েছেন গ্রেড-১।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জরি করা হয়। এতে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ
পদোন্নতি পওয়া পাঁচজন হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদের মধ্যে প্রথম দুজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে আলাদা আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেয়া হয়েছে।
তারা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এরমধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।