সাবেক উপজেলা চেয়ারম্যান হানিফ পরিবহণের মালিক কফিল উদ্দিন আর নেই

ডেস্ক রিপোর্ট
  ৩১ মে ২০২৬, ২২:২৪


সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হানিফ পরিবহণের স্বত্বাধিকারী হাজী কফিল উদ্দিন মারা গেছেন। রোববার (৩১ মে) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের দিল্লিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কফিল উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, আমরা বিএনপির একজন ত্যাগী নেতাকে অসময় হারিয়েছি।
তিনি বলেন, বিএনপির কঠিন সময় পতিত আওয়ামী লীগের আমলে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সাভার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।