হজের আনুষ্ঠানিকতা শেষ, দেশে ফিরছেন হাজীরা

ধর্ম ডেস্ক
  ৩০ মে ২০২৬, ২৩:০৬

 

হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। চলতি মৌসুমে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এসেছেন ৪১৯ হজযাত্রী।শনিবার (৩০ মে) সকালে দেশে ফেরেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি প্রথম ফিরতি হজযাত্রী বহন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার (২৯ মে) রাত থেকেই শুরু হয় ফিরতি যাত্রা, যা মূলত হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পর শুরু হয়।
সৌদি আরবে এখন পর্যন্ত ৩১ বাংলাদেশি হাজির মৃত্যুসৌদি আরবে এখন পর্যন্ত ৩১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এর আগে, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে গত ২১ মে।
এ বছর সৌদি সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এয়ারলাইন্সের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনপ্রকার সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছতে পেরেছে।
আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম।