
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল আউয়াল মিন্টু, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস,চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন), ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।