
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পঁচা রাজনৈতি সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি।
ডা. শফিকুর রহমান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেওয়া হয়েছে। যা আইনের লঙ্ঘন।
তিনি আরো বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের ওপর আস্থা রাখুক, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব।