পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী নুরুল হক নূর

ডেস্ক রিপোর্ট
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গণঅধিকার পরিষদের মনোনীত এই প্রার্থী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে ট্রাক প্রতীকে জয় পান। বিএনপির সমর্থন নিয়ে তিনি এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শেষে সংশ্লিষ্ট সূত্রে তার বিজয়ের তথ্য নিশ্চিত করা হয়।
পটুয়াখালী-৩ আসনের পূর্ণাঙ্গ ফলাফল ও ভোটের ব্যবধানসহ বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।