
বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আহমদকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, তার কাছ থেকে ৪০ লক্ষ টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নীলফামারি পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিন আহমদকে আটক করার পর পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে তার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের আগে জামায়াত নেতার এ ধরনের কার্যকলাপ আটক করায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার তদন্ত অব্যাহত থাকবে।